রাজধানীতে স্ত্রীকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

রাজধানীতে স্ত্রীকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪৫

পাঁচদিন আগে রাজধানীর উত্তর গোড়ান এলাকায় এক গৃহবধূ তার স্বামীর পাঁচ বন্ধুর দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ স্বামী আইয়ুব আলী ও তার পাঁচ বন্ধু- কালু (৩৫), সঞ্জিব কুমার দাস (৩৭), মকসুদুর রহমান মুক্তা (৫০), জাহাঙ্গীর আলম (৩৫) এবং আজিজুর রহমানকে (৪২) আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম জানিয়েছেন যে প্রায় ২৫ বছর বয়সী এই নারী এফআইআর এ লিখেছেন যে তার স্বামীর পাঁচ বন্ধু তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছেন।

তিনি বলেন, দুই বছর আগে আইয়ুব আলীর সাথে তার বিয়ে হয় এবং তারা শহরের কদমতলি এলাকায় বসবাস করছিলেন। তবে তাদের দাম্পত্য সম্পর্ক চার মাস আগে থেকে খারাপ হতে শুরু করে।

ওসি এফআইআর এর উদ্ধৃতি দিয়ে বলেছেন, পারিবারিক কলহের জের ধরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তারা আলাদা থাকতে শুরু করেন। তাদের সমস্যা সমাধানের জন্য ১২ জানুয়ারি, আইয়ুব আলী তাকে উত্তর গোড়ানের একটি বাড়িতে নিয়ে যান। পরে তার স্বামীর পাঁচ বন্ধু তাকে সেখানে ধর্ষণ করে। এরপর গৃহবধূ তার কদমতলির বাড়িতে ফিরে আসেন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রবিবার তিনি মামলা দায়ের করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading