বঙ্গবন্ধুর স্বদেশে ফিরে আসার মধ্য দিয়ে বিজয় পরিপূর্ণতা লাভ করে

বঙ্গবন্ধুর স্বদেশে ফিরে আসার মধ্য দিয়ে বিজয় পরিপূর্ণতা লাভ করে

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:০৮

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের স্মর্থক ও পরিপূরক। পাকিস্তানী হানাদারদের কবল থেকে একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধুর স্বদেশে ফিরে আসার মধ্য দিয়ে সেই বিজয় পরিপূর্ণতা লাভ করে।

আমরা ক’জন মুজিব সেনা আয়োজিত ‘ফিরলেন মুক্তির মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে পারতাম না।

আলোচনা সভায় প্রধান আলোচক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন মুজিব সেনার নেতৃবৃন্দ

শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় ধানমন্ডিস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্মিটির সদস্য গোলাম রাব্বানী চিনু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

আমরা ক’জন মুজিব সেনা এর সদস্য সভা পরিচালনা সাইদ আহমেদ বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেনে সংগঠনের সাবেক সদস্য সমন্বয়কারী এ কে এম মোজাম্মেল হোসেন বেলাল ও জাকির হোসেন মারুফ, প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, প্রকৌশলী হাম্মাদ মুজিব রুপন, গোলেন তাজ রুবী ও এডভোকেট জিসান মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ আল সায়েম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মাহববুল হাসান মাহবুব, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর প্রমুখ।

বিশিষ্ট আবৃত্তিকার ডঃ শাহদাত হোসেন নিপু কবি কামাল চৌধুরী’র লেখা ‘যে দিন তিনি ফিরে আসলেন’ কবিতাটি আবৃত্তি করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা ক’জন মুজিব সেনা’র সদস্য সমন্বয়কারী সৈয়দ আবু তোহা।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading