ইন্ডিয়ার উপহার ২০ লাখ টিকা আসছে শীঘ্রই: স্বাস্থ্য সচিব

ইন্ডিয়ার উপহার ২০ লাখ টিকা আসছে শীঘ্রই: স্বাস্থ্য সচিব

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:২৮

আগামী ২০ জানুয়ারি ইন্ডিয়া সরকারের ‘উপহার’ হিসেবে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে আসতে পারে। স্বাস্থ্যসেবা সচিব আবদুল মান্নান সোমবার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এমন ইঙ্গিতই দিয়েছেন।

তিনি বলেছেন, “এটা আসছে এটা আমরা কনফার্ম। তবে বুধবার আসতে পারে। দুয়েকদিন দেরিও হতে পারে। ইন্ডিয়ার হাইকমিশনের সঙ্গে আমার কথা হয়েছে। চিঠিতে এরকমই বলা আছে। হয়ত ২১ তারিখও হতে পারে।”

এই টিকা ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার দুপুরে এই টিকা পাওয়ার খবর দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে বিস্তারিত জানাননি তিনি।

তিনি বলেছিলেন, “ইন্ডিয়া থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে। এই উপহার হিসেবে কত টিকা আসছে সেই সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি ভালোই।”

বাংলাদেশ সরকারিভাবে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার।

সচিব আবদুল মান্নান বলেন, “উপহার হিসেবে যে টিকা পাওয়ার কথা, সেটা আসছে বুধবার। ২০ লাখ ডোজ পাচ্ছি আমরা। ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটের টিকা। আমাদের সঙ্গে যে চুক্তি আছে এই টিকা তার অতিরিক্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading