আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

উত্তরদক্ষিণ | বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১৫

করোনার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২১ স্থগিত করা হয়েছে। এ বছর এই মেলার ২৬তম আসর হওয়ার কথা ছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান বুধবার(২০ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। এ বছর আবার মেলা আয়োজন করা গেলে আমরা জানাবো।’

জানা গেছে, আগামী ১৭ মার্চ মেলা আয়োজনের প্রস্তাবনা ছিল ইপিবির। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দেননি।

এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল ইপিবি। ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি-না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছিল। পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল।

এবার আরও অনেক বড় পরিসরে মেলার পরিকল্পনা ও আয়োজন চলছিল। শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ছিল ৩২ একর। সর্বশেষ মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

প্রসঙ্গত, গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। এবার করোনার কারণে সেটা পিছিয়ে গত ১৩ ডিসেম্বর ইপিবির বোর্ড সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) মেলা উদ্বোধন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠায় ইপিবি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading