ভ্যাকসিন সংরক্ষণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ প্রতিমন্ত্রীর

ভ্যাকসিন সংরক্ষণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ প্রতিমন্ত্রীর

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:২৫

করোনাভাইরাসের টিকা সংরক্ষণের স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘নিয়মিত সোর্সের পাশাপাশি বিকল্প সোর্স হতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা আবশ্যক। এছাড়া স্ট্যান্ডবাই জেনারেটরের ব্যবস্থাও রাখতে হবে।’

করোনাভাইরাসের প্রতিষেধক টিকা সংরক্ষণ স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সাথে কর্মপরিকল্পনা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কর্মপন্থা নির্ধারণ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই যেন বিদ্যুৎ বিভ্রাট না ঘটে। এমনকি বিতরণ যন্ত্রাদি, ট্রান্সফরমার, কন্ডাক্টর, ক্যাবল, ফিউজ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে হবে। যেসব প্রতিষ্ঠান বা হাসপাতালের নিজস্ব জেনারেটর রয়েছে, সেগুলোকেও সচল রাখতে তৃতীয় বা চতুর্থ বিকল্প হিসেবে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

করোনাভাইরাসের প্রতিষেধক টিকা সংরক্ষণ ও প্রদানের স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত সংক্রান্ত বিষয় সমন্বয় করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশ দেন নসরুল হামিদ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading