‘সরকারি প্রকল্পে কোনও ধরনের অযৌক্তিক ব্যয় করা যাবে না’

‘সরকারি প্রকল্পে কোনও ধরনের অযৌক্তিক ব্যয় করা যাবে না’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪৫

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘সরকারি প্রকল্পে কোনও ধরনের অযৌক্তিক ব্যয় করা যাবে না। কেনা-কাটাসহ অন্যান্য প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু করা যাবে না। প্রকল্প প্রস্তাবে বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ দাম নির্ধারণ করতে হবে। রাষ্ট্রের অর্থ অপব্যয়ের জন্য নয়। প্রকল্প নিয়ে কোনও নেতিবাচক প্রচারণায় আমরা থাকতে চাই না।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন মৎস্য অধিদফতর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না। প্রকল্পগুলো নিজেরা ধারণ করার চেষ্টা করবেন। গতানুগতিকভাবে দফতরে বসে কাজ না করে মাঠে যেতে হবে। আর শুধু মাঠ পরিদর্শনই করলেই হবে না বরং মাঠে থাকতে হবে। একইসঙ্গে মাঠ পরিদর্শনে প্রাপ্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র নানাভাবে আপনাদের সুযোগ-সুবিধা দিচ্ছে। ফলে রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের জায়গাটি ধরে রাখা উচিত।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading