সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২২:০০

ইন্ডিয়ার যে কোম্পানিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদান হচ্ছে, সেই সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ৩টার দিকে পুনেতে সেরাম ইনস্টিউটের একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

সেরাম ইনস্টিউটের সিইও আদর পূনাওয়ালা বলেছেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনে এ অগ্নিকাণ্ডের কোনো প্রভাব পড়বে না।

মহারাষ্ট্রের পুণের মঞ্জরী এলাকায় একশ একরের বেশি জায়গা জুড়ে গড়ে তোলা সেরাম ইনস্টিউট অব ইনডিয়া পুরো বিশ্বেই টিকা উৎপাদনকারী সবচেয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান।

রয়টার্স লিখেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার ৫ কোটি ডোজ সেখানে প্রতি মাসে উৎপাদন করা হচ্ছে, যার দিকে তাকিয়ে আছে নিম্ন ও মধ্যম আয়ের বহু দেশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading