খুলনায় পিকনিক বাসের চাপায় মোটরসাইকেল-আরোহী ছিন্নভিন্ন

খুলনায় পিকনিক বাসের চাপায় মোটরসাইকেল-আরোহী ছিন্নভিন্ন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:১২

খুলনায় বালিয়াখালী ব্রিজের কাছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকনিক বাসের চাপায় একটি মোটরসাইকেল গুঁড়ো গুড়ো হয়ে গেছে। এসময় চালক জাহিদ খান (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশের খালে নেমে যায়। পুলিশ ওই বাস জব্দ করেছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসে থাকা পিকনিক যাত্রীরা অক্ষত রয়েছেন।

ডুমুরিয়া হাইওয়ে পুলিশের এস আই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্নিয়া থেকে একটি মোটরসাইকেলে করে জাহিদ খান গুটুদিয়ায় তার ফুপুর বাড়ি যাচ্ছিলেন। একই সময় খুলনা থেকে একটি পিকনিক টিম সাতক্ষীরা যাচ্ছিলো। বালিয়াখালী ব্রিজের কাছে টার্নিংয়ে পৌঁছালে বাস ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে মোটরসাইকেলটির ওপর উঠে যায় বাস। গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মোটরসাইকেলটি। চালকের লাশও ছিন্নভিন্ন হয়ে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে নেমে যায়।

তবে বাসের কোনও যাত্রী আহত হননি। চালক-হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। নিহতের ছিন্নভিন্ন লাশ আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত না করেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading