৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল

৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল

উত্তরদক্ষিণ | শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৩৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে ঘন কুয়াশায় টানা ছয় ঘণ্টা বন্ধ থাকার পর।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টা থেকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছিল।

ওই ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী যানবাহন নৌপথ পারাপার করা হচ্ছে।

শুক্রবার (২২ জানুয়ারি) কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading