কমলাপুরে পোশাক কারখানায় আগুন
উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৪৫
রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন।
তিনি জানান, কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানার ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

