প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের অভিষেক এক চিরস্মরণীয় অধ্যায়
উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:০৭
আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন৷ প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটনের অভিষেককে অনেকেই নবযুগের সূচনা বলে উল্লেখ করেন৷ তার শপথগ্রহণের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা৷
ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরে হয়নি জর্জ ওয়াশিংটনের শপথগ্রহণ অনুষ্ঠান৷ এমনকী ওয়াশিংটন ডিসিতেও নয়৷ ১৭৮৯ সালের ৩০ এপ্রিল মার্কিন নাগরিকদের উপস্থিতিতে প্রথম প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ নিয়েছিলেন নিউ ইয়র্কে৷ উৎসবমুখর পরিবেশের মধ্যে সম্পন্ন হয়েছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান৷
সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা নিউ ইয়র্ক শহর জুড়ে ছিল সাজ সাজ রব৷ ফেডেরাল হলের ব্যালকনিতে দাঁড়িয়ে মার্কিন নাগরিকদের সাক্ষী রেখে শপথ নেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন৷ ফেডারাল হল বিল্ডিংয়ের বারান্দায় এসে, দেশের জনগণের দিকে হাত উঁচিয়ে আশ্বাস দেওয়ার সেই রীতি আজও বর্তমান৷
নিউ ইয়র্ক শহরের ২৬ ওয়াল স্ট্রিটের এই ফেডারাল হলের সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে৷
১৭৮১ সালে ফিলাডেলফিয়া সম্মেলনে সরকার পরিচালনার জন্য প্রথম সংবিধান তৈরি করা হয়৷ সাংবিধানিক অধিবেশন পরিচালনার জন্য জর্জ ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়৷ ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আমেরিকার জাতীয় নায়ক৷
এর পর ১৭৮৮ সালের নির্বাচনে সহজ জয় লাভ করেছিলেন তিনি৷ জর্জ ওয়াশিংটনের শপথ গ্রহণের দিন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জর্জ ফোর্ট থেকে স্যালুট জানিয়ে কামানের তোপধ্বনি করা হয়৷ সারা নিউ ইয়র্ক শহরজুড়ে ৩০ মিনিট ধরে বাজানো হয় গির্জার ঘণ্টা৷
শপথ গ্রহণের সময় একটি হাত বাইবেলের উপর রেখেছিলেন ওয়াশিংটন৷ সেই ধারা আজও অব্যাহত৷ তাকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন নিউ ইয়র্কের কাউন্সিলর রবার্ট বাল্টিমোর৷ শপথগ্রহণের পর লিভিংস্টোন বলেছিলেন, ‘‘জর্জ ওয়াশিংটন দীর্ঘজীবী হোক৷’’ সন্ধ্যায় অন্ধকার ঘনাতেই ম্যানহাটনের আকাশে ভরেছিল আলোর রোশনাইয়ে৷ শপথ গ্রহণের পর সেনেট চেম্বারে দীর্ঘ উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন ওয়াশিংটন৷
সেই বক্তৃতা তিনি লিখিত আকারে নিয়ে এসেছিলেন৷ মার্কিন সরকারের আর্কাইভ অনুযায়ী, সংবিধান মেনে আমেরিকা সরকারের জন্মের এই শুভ মুহুর্তে সমাবেশে উপস্থিত প্রতিনিধি এবং সেনেটরদের মুখোমুখি হয়ে কাঁপছিলেন গ্রেট ওয়াশিংটন৷ জর্জ ওয়াশিংটন জানতেন তার শপথ গ্রহণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটি আবেগ কাজ করবে৷ তার প্রতিটি কর্মকাণ্ডের উপর নজর থাকবে লক্ষ লক্ষ মানুষের৷ তাই নিজের পোশাক সম্পর্কেও বেশ সচেতন ছিলেন তিনি৷ সামরিক ব্যক্তি হিসাবে তার পরিচিতি থাকলেও তিনি নিজের দেশের তৈরি স্যুট পরেছিলেন৷
সারারাত ধরে উৎসবে মেতেছিল নিউ ইয়র্ক৷ ওয়াশিংটন উপনিবেশিক ভার্জিনিয়ার এক ধনাট্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৭৭৫ সালে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস মার্কিন বিপ্লবের সময় কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক পদে পদোন্নতি হয় তার৷

