রাশিয়ায় আটক নাভালনির স্ত্রী

রাশিয়ায় আটক নাভালনির স্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৩০

রাশিয়ার পুলিশ বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিকে আটক করেছে। একই দিন আটক হয়েছেন শত শত নাভালনি সমর্থক। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকে বন্দি হন বিরোধী দলীয় নেতা নাভালনি। তার মুক্তির দাবিতে রাশিয়া জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভের মধ্যে শনিবার (২৩ জানুয়ারি) তার স্ত্রীকে আটক করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রবিবার দেশে ফিরে বিমানবন্দরেই আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত। নাভালনিকে বন্দি রাখার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকেরা। অন্তত ৬০টি শহরে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। শনিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়। পরে তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন শহরে বিক্ষোভ চালিয়ে যায় তার হাজার হাজার সমর্থক।

শনিবার নাভালনির স্ত্রী ইউলিয়াকে আটকের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেঝে মস্কোর মধ্যাঞ্চলে একটি মেট্রো স্টেশনের প্রবেশ মুখে তাকে থামিয়ে দেয় পুলিশ। এই স্টেশনের কাছে সমবেত হয়ে বিক্ষোভ করছিলেন কয়েক হাজার নাভালনি সমর্থক। পরে নাভালনির স্ত্রীকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কোর পাশকিন স্কয়ারে। সেখানে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চোর আখ্যা দিয়ে স্লোগান দেয় অনেকেই। করোনাভাইরাস মহামারির কারণে মাস্ক পরে বিক্ষোভে যোগ দেয় বহু অংশ গ্রহণকারী।

মিছিল পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে, রাশিয়া জুড়ে বিক্ষোভ থেকে প্রায় এক হাজার ৩৩৮ জন নাভালনি সমর্থককে আটক করেছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading