পাকিস্তান অনুমোদন দিয়েছে রাশিয়ার টিকা ‘স্পুতনিক-৫’

পাকিস্তান অনুমোদন দিয়েছে রাশিয়ার টিকা ‘স্পুতনিক-৫’

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৫৭

অনুমোদন দিয়েছে পাকিস্তান করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার উদ্ভাবিত ‘স্পুতনিক-৫’ টিকা অনুমোদন দিয়েছে । রবিবার ( ২৪ জানুয়ারি) পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পাকিস্তানের এক কর্মকর্তা শনিবার (২৩ জানুয়ারি) নিশ্চিত করেন যে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা রাশিয়ার ‘স্পুতনিক-৫’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার নিবন্ধন বোর্ডের বৈঠকে আরেকটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। সবশেষ অনুমোদন পাওয়া টিকাটি (স্পুতনিক-৫) রাশিয়ায় তৈরি।

পাকিস্তান কর্তৃপক্ষ একই সঙ্গে ‘স্পুতনিক-৫’ টিকা আমদানি ও বণ্টনে স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অনুমতি দিয়েছে।

পাকিস্তানের স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এজিপি জানিয়েছে, তারাই একমাত্র কোম্পানি, যারা রাশিয়ার স্পুতনিক-৫ টিকা আমদানি ও বণ্টনের অনুমোদন পেয়েছে।

এখন পর্যন্ত পাকিস্তানে মোট তিনটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

পাকিস্তানে গত সপ্তাহে প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেওয়া হয়। পরে চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। সবশেষ দেশটিতে রাশিয়ার স্পুতনিক-৫ টিকা অনুমোদন পেল।

এ ছাড়া পাকিস্তানে চীনের একটি টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। কানসিনো বায়োলজিকসের টিকার ট্রায়াল প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ। দেশটিতে এই ট্রায়ালে প্রায় সাড়ে ১৭ হাজার স্বেচ্ছাসেবককে যুক্ত করা হয়েছে। ট্রায়ালের প্রাথমিক ফল ফেব্রুয়ারির শুরুর দিকে পাওয়া যেতে পারে।

অন্যদিকে চীনের কাছ থেকে উপহার হিসেবে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেতে যাচ্ছে পাকিস্তান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading