মেক্সিকোর প্রেসিডেন্ট করোনাক্রান্ত

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনাক্রান্ত

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫৩

করোনাক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। টুইটারে ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তার উপসর্গ মৃদু এবং ভাইরাস ধরা পড়ার পরও তিনি ‘আশাবাদী’ ছিলেন। তবে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোজুড়ে করোনাভাইরাস সংক্রমণের উল্লম্ফনের মধ্যেই দেশটির প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ায় খবর এল, এই মহামারীতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দেড় লাখের দিকে এগিয়ে যাচ্ছে।

লোপেজ ওব্রাদর জানিয়েছেন, বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি, এখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনাভাইরাস টিকা পাওয়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

এর আগে রবিবার সকালে মেক্সিকোর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার দুই নেতা টেলিফোন কলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্পুটনিক ভি টিকার সম্ভাব্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন।

গত বছর লোপেজ ওব্রাদর জানিয়েছিলেন, রাশিয়ার তৈরি টিকা কার্যকর বলে প্রমাণ হলে তিনি এর এক কোটি ২০ লাখ ডোজ সংগ্রহ করার চেষ্টা করবেন।

মেক্সিকো এখনও এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়নি, কিন্তু ফাইজার-বায়োএনটেকের সরবরাহে দেরির মধ্যেই কর্মকর্তারা দেশের ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকা কর্মসূচী আওতায় আনার জন্য এর সম্প্রসারণ করতে চাইছেন।

স্পুটনিক ভি ইতোমধ্যেই ব্রাজিল, আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে হাঙ্গেরি চলতি সপ্তাহে এ টিকা অনুমোদনের সবুজ সংকেত দিয়েছে।

এক সংবাদ ব্রিফিংয়ে মেক্সিকোর উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা হোসে লুইস আলোমিয়া দেগারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের শরীরিক অবস্থা স্থিতিশীল আছে। ‘একদল বিশেষজ্ঞ চিকিৎসক’ প্রেসিডেন্টের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading