সী পার্ল বীচের বোর্ড সভা ২৭ জানুয়ারি
উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১২ পয়সা।

