পান খেতে ভালোবাসেন প্রিয়াঙ্কা চোপড়া

পান খেতে ভালোবাসেন প্রিয়াঙ্কা চোপড়া

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:০১

বুকার পুরস্কারপ্রাপ্ত লেখক অরবিন্দ আদিগার একই নামের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস থেকে তৈরি ‘দ্য হোয়াইট টাইগার’ছবিটি। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও।

নেটফ্লিক্সে মুক্তির পর ২২ জানুয়ারি আমেরিকার বেশ কয়েকটি সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যে প্রশংসিত হয়েছে ছবির ট্রেলার। অনলাইন আর অফলাইনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা।

সিনেমায় প্রিয়াঙ্কা দেখা দেবেন ‘পিঙ্কি ম্যাডামে’র ভূমিকায়। আর রাজকুমার রাও হয়ে উঠবেন অশোক নামের এক চরিত্র। তবে এই মুহূর্তে রাজ ব্যস্ত ‘বাঁধাই দো’ সিনেমার শুটিংয়ে। সেখান থেকেই ইনস্টা নামের গ্রামে পোস্ট করলেন একটি ভিডিও। ভিডিওতে দেখা গেছে, একসঙ্গে একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে বসেছেন প্রিয়াঙ্কা আর রাজ। সেখানে দুজনেই হেসে গড়াগড়ি খাচ্ছেন।

এখানেই প্রিয়াঙ্কা জানান, হজমির ভেতর তার চুলবুলি ইমলি খুবই পছন্দ। পানও ভালোবাসেন বড় পর্দার এই ‘জংলি বিল্লি’। তবে পানের চেয়েও ভালোবাসেন পান পাসান্দ (একধরনের চকলেট)। প্রিয়াঙ্কার সঙ্গে এবারই প্রথম পর্দা ভাগ করতে চলেছেন রাজ। আর সে জন্য উচ্ছ্বাসের শেষ নেই ‘শহীদ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতার।

প্রিয়াঙ্কার প্রতি একরাশ মুগ্ধতা নিয়ে পিঙ্কভিলাকে বলেন, ‘আমি শুরু থেকেই প্রিয়াঙ্কার বড় ভক্ত। তার সঙ্গে সিনেমা করতে পেরে বহু বছর বুকের ভেতর জমিয়ে রাখা, বয়ে নিয়ে বেড়ানো একটা স্বপ্ন পূরণ হয়েছে। শুটিংয়ে মনেই হয়নি যে সেটে তিনিই সবচেয়ে বড় তারকা। উল্টো আমাকে বন্ধুর মতো শট বুঝিয়েছেন। আমি এই জীবনে আবারও, আরও অনেকবার প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে চাই।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading