বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়াল
উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৫
কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৯১ লাখ অতিক্রম করেছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ২৮ হাজার ৭২১ জনে।
এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯১ লাখ ৫২ হাজার ১৪ জনে। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৮২৯ জন।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

