দিল্লি বিমানবন্দরের ঘটনায় ইন্ডিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
উত্তরদক্ষিণ। সোমবার (১৫ জুন) ২০২৬, আপডেট ২০:৩০
দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে তলব করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পবন বঢেকে তলব করা হয়।
এর আগে এদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইন্ডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট উইং যোগাযোগ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটা অনাকাঙ্কিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং। বিস্তারিত জেনেই পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
ইউডি/এবি

