মোস্তাফিজ-মেহেদীর আঘাতে ক্যারিবীয়দের ৩ উইকেটের পতন

মোস্তাফিজ-মেহেদীর আঘাতে ক্যারিবীয়দের ৩ উইকেটের পতন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৫৫

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৬ উইকেটে করেছে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা সর্বোচ্চ সংগ্রহ!

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলতে নামেন স্বাগতিকরা। অবশ্য টস জেতা হয়নি এবারও। গত ম্যাচে ক্যারিবীয়রা টস জিতে ব্যাটিং নিলেও আজকে বরং প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

মাঠে নেমে বরাবরের মতো ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে একাত্মতা প্রদর্শন করে দুই দল।

এদিকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশ। জোড়া আঘাতে দুই উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আরেকটি উইকেট ফেলে দেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading