পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন, কমেছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন, কমেছে লেনদেনও

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৫৫

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেনে শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে এক হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৪৫৯ কোটি ৭৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমেছে। ডিএসইতে মঙ্গলবার মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ২৫৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৯৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, দর কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading