বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়াল
উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:১৮
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি ছাড়িয়েছে। সেই সাথে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ৫৫ হাজার ৫২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২ লাখ ২১ হাজার ৮৪০ জনে।
প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ২৫ হাজার ৬২ জন মৃত্যুবরণ করেছেন।

