দেশে প্রথম করোনার ভ্যাকসিন নিলেন রুনু বেরুনিকা

দেশে প্রথম করোনার ভ্যাকসিন নিলেন রুনু বেরুনিকা
সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩০

দেশে প্রথম করোনার ভ্যাকসিন নিলেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার পর তিনি এই টিকা নেন।

এরআগে, সাড়ে ৩টায় টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে যুক্ত হয়ে তিনি অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় টিকা নেন স্বাস্থ‌্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাসহ কয়েকজন।

উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। এখন দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে আর বাধা থাকলো না। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে দেশব্যাপী ব্যাপকহারে এ কার্যক্রম চলবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন প্রথমদিন বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা দেওয়া হবে। বাকি চারটি হাসপাতালে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading