ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ দশে মিরাজ-মোস্তাফিজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ দশে মিরাজ-মোস্তাফিজ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৪০

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে খেলোয়াড় র‌্যাংকিংয়ে বড় ধাপে অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই বোলার মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন মিরাজ, আর দশে ঢুকেছেন মোস্তাফিজ।

ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করতে সিরিজের সবচেয়ে সফল বোলার ছিলেন অফস্পিনার মিরাজ। দ্বিতীয় ম্যাচে ২৫ রান খরচায় চার উইকেটসহ মোট ৭ উইকেট নেন তিনি। তাতে ৯ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজ সিরিজে ছয় উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন। তার অবস্থান আট নম্বরে। সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান বোলার র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৩তম। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে মুশফিকুর রহিমের এক ধাপ উন্নতি হয়েছে, তিনি আছেন ১৫ নম্বরে। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক তামিম ইকবাল (এক ধাপ এগিয়ে ২২তম) ও মাহমুদউল্লাহরও (পাঁচ ধাপ এগিয়ে ৪৯তম)। শেষ ওয়ানডেতে তিন উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৪৩তম মোহাম্মদ সাইফ উদ্দিন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading