দিল্লি সহিংসতা: ২০০ কৃষক গ্রেফতার

দিল্লি সহিংসতা: ২০০ কৃষক গ্রেফতার

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:২৫

ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২০০ কৃষককে গ্রেফতার করেছে। বুধবার (২৭ জানুয়ারি) ইন্ডিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে একমাসের বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে কৃষকরা। মঙ্গলবার দিল্লিতে সহিংসতায় রূপ নেয় কৃষকদের বিক্ষোভ। তারা পুলিশের বাধা ভেঙে লাল কেল্লায় ঢুকে পড়েন। সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় দাঙ্গা, সরকারি সম্পত্তির ক্ষতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত ২২টি মামলা রেকর্ড করা হয়েছে যেগুলোতে দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ‘যথাযথ যাচাই-বাছাইয়ের পর আমরা গ্রেপ্তার করছি। আমরা লাল কেল্লা, আইটিও, নাঙ্গোলি ও অন্যান্য এলাকায় থাকা সিসিটিভিগুলোও দেখছি।

একটি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হানিশ খান বলেন, ‘৩৫০ থেকে ৪০০ ট্রাক্টরে করে আসা দুই হাজার থেকে দুই হাজার ২০০ মানুষ পুলিশের ওপর সহিংসতা , ব্যারিকেড ও কনটেইনার ভাঙচুর এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাদপুরির সোফটা গ্রামের কাছে জাতীয় মহাসড়ক অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading