জেমসের ক্যামেরায় অভিনেত্রী জয়া আহসান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৩৭
রকস্টার জেমস শখের বসে ছবি তোলেন। সেসব ছবির কিছু কিছু তিনি শেয়ার করেন ফেসবুক দেয়ালে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে জেমস প্রকাশ করেন নিজের ফ্রেমে ধরা জয়া আহসানের একটি ছবি। ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন দুই বাংলা জয়করে চলা এই প্রভাবশালী অভিনেত্রী।
নগর বাউল জেমস তার ক্যামেরায় ধারণ করেন কাব্যিক, বোল্ড এবং মুগ্ধতা ছড়ানো ছবি।

