প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন চিত্রাঙ্গদা

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন চিত্রাঙ্গদা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৫:০০

দীর্ঘদিনের প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সারলেন টালিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী। উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রাঙ্গদা লিখেছেন—বম্বের (মুম্বাই) ব্রোকারদের আর কোনো মিথ্যা কথা বলতে হবে না। এখন তো অফিশিয়ালি এনগেজড। বাহ! আমার প্রাণের বন্ধু সম্বিত। তোমাকে খুব ভালোবাসি।

বুধবার (২৭ জানুয়ারি) কলকাতার বাড়িতে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রাঙ্গদা চক্রবর্তীর মা অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক শতরূপা সান্যাল, তার বোন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, সম্বিতের বাবা পারকাশনিস্ট শুভেন চট্টপাধ্যায় ও তাদের পরিবারের অন্যান্য সদস্য। তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সেন্ট সেভিয়ার্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচয় তাদের। তবে প্রেমের সম্পর্কে জড়ান কলেজ জীবনের শেষের দিকে। তারা দুজনেই মুম্বাইয়ে থাকেন। বাগদানের পরের দিনই মুম্বাই ফিরে গেছেন এই যুগল।

চিত্রাঙ্গদা ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তার হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading