স্টার সিনেপ্লেক্সে আসছে ‘টম অ্যান্ড জেরি’

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘টম অ্যান্ড জেরি’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:০৬

ইঁদুর বিড়ালের জনপ্রিয় কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরির সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া কঠিন। শিশু থেকে বড় কমবেশি সবারই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এটি। নব্বইয়ের দশকে যারা বড় হয়ে উঠেছেন, তাদের এক সময়ে সঙ্গী ছিল এই টম আর জেরি।

বিখ্যাত এ কার্টুনটি নিয়ে হলিউডের ওয়ার্নার ব্রাদার্স এবার নির্মাণ করেছে সিনেমা। নাম ‘টম অ্যান্ড জেরি’-ই রাখা হয়েছে। এটি দেখা দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স।

আগামী ২৬ ফেব্রুয়ারি সারা পৃথিবীতে ছবিটি মুক্তি পাবে। ওইদিন থেকেই ছবিটি স্টার সিনেপ্লেক্সে চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

‘টম অ্যান্ড জেরি’ ছবিটি শুধু অ্যানিমেশন নির্ভর নয়। এখানে খুব যুক্তিসঙ্গত ভাবেই টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন, তবে ছবির বাকি অংশ জুড়ে অভিনয় করেছেন মানুষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading