টিকা নিলেন জাতিসংঘ প্রধান

টিকা নিলেন জাতিসংঘ প্রধান

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:৩০

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নিউইয়র্কে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। খবর সিনহুয়ার।

এ নিয়ে এক টুইটার বার্তায় জাতিসংঘ প্রধান বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’

এতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি এ টিকা নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading