করোনা: নতুন শনাক্ত ৩৬৩, মৃত্যু ১৭ জনের
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৭:২৪
দেশে ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত শনাক্তের সংখ্যা তিনশ’র ঘরে নেমেছে। শনিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৩৬৩ রোগী শনাক্তের কথা জানায়।
এক দিনে সর্বশেষ এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২৫ এপ্রিল; সেদিন ৩০৯ জন রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল। নতুন ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন হয়েছে।
গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ১১১ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

