অভিনেতা ইন্দ্রজিৎ আর নেই
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ২১:৪০
কলকাতার বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
শনিবার (৩০ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আনন্দবাজারের খবরে বলা হয়, বহুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ইন্দ্রজিৎ দেব। তার সঙ্গে ছিল কিডনির সমস্যা।
প্রসঙ্গত, জনপ্রিয়তা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন মঞ্চ, টিভি ও সিনেমায়। ডিডি বাংলার ‘তেরো পার্বণ’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রজিৎ। এরপর টলিউডের বহু বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেন ইন্দ্রজিৎ। অনেক বাংলা ছবি ও ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

