ইরানে জয়শুল আদাল গোষ্ঠীর নেতার ফাঁসি কার্যকর

ইরানে জয়শুল আদাল গোষ্ঠীর নেতার ফাঁসি কার্যকর

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৮:৪০

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের জয়শুল আদাল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা জাভেদ দেহকান খাল্‌দকে ফাঁসি দিয়েছে ইরানের বিচার বিভাগ। জাভেদ দেহকান মোহাম্মদ ওমর নামেও পরিচিত ছিলেন।

ইরানের বিচার বিভাগের গণমাধ্যম দপ্তর থেকে জানানো হয়েছে, জাহেদান প্রদেশের কারাগারে শনিবার (৩০ জানুয়ারি) সকালে জাভেদ দেহকান খাল্‌দের ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যদের ওপর সশস্ত্র হামলা এবং জয়শুল আদাল ও জয়শুল নাস্‌র নামে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে তাকে ফাঁসি দেয়া হয়।

২০১৫ সালের জুন মাসে দেহকান খাল্‌দকে আটক করা হয় এবং আইআরজিসি’র দুই সদস্যকে হত্যা করার জন্য ইরানের আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সারাভান শহরে পাঁচজন সীমান্তরক্ষীকে অপহরণ করার ক্ষেত্রেও দেহকান খাল্‌দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বহুসংখ্যক বোমা হামলায় জয়শুল আদাল জড়িত বলেও জানা যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading