১৮ ফেব্রুয়ারি থেকে নেপালের ফ্লাইট শুরু
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১২:৪৫
আগামি ১৮ই ফেব্রুয়ারি থেকে নেপালে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রবিবার (৩১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
এতে বলা হয়, প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হবে। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।

