নিজের মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে

নিজের মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:০৫

ভোলায় সদর উপজেলার দুই বছরের মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ‘মানুষিক ভারসাম্যহীন’ মায়ের বিরুদ্ধে।

রবিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার চেউয়াখালী এলাকায় এ ঘটনায় মা তানিয়া বেগমকে আটক করেছে পুলিশ। তানিয়ার ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত শিশু তাইয়েবা ইসলাম মাওয়া ওই এলাকার রাজমিস্ত্রি সবুজের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাজমিস্ত্রি সবুজের স্ত্রী তানিয়া বেগম র্দীঘ দিন ধরে মানুসিক রোগে আক্রান্ত। রবিবার সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার শিশু কন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে গলা কেটে হত্যা করেন। এরপর মেয়ের লাশ কোলে করে পাশের ঘরে তার শাশুড়ির কাছে নিয়ে যায়। তিনি নিজেই মেয়েকে দা দিয়ে গলা কেটে হত্যার কথা স্বেচ্ছায় স্বীকার করেছেন।

এ ব্যাপারে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার ও শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading