রাজনীতির পথ হারিয়ে ফেলেছে জাতীয় পার্টি: ছাত্র সমাজ-ফোরাম

রাজনীতির পথ হারিয়ে ফেলেছে জাতীয় পার্টি: ছাত্র সমাজ-ফোরাম

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:২৬

সংগ্রামী ছাত্র সমাজ-ফোরামের নেতারা বলেছেন, ‘রাজনীতির প্রতি আজ মানুষের আস্থা নেই। জাতীয় পার্টিও রাজনীতির পথ হারিয়ে ফেলেছে। এই রাজনীতির প্রতি আস্থা ফেরাতে হলে নব্বই দশকে আমরা যারা যারা রাজনীতিতে সক্রিয় ছিলাম তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তা নাহলে রাজনীতিতে ব্যবসায়ী শ্রেণির যে প্রভাব গড়ে উঠেছে সেখান থেকে রাজনীতিকে মুক্ত করা যাবে না।’

রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এরশাদ মুক্তি আন্দোলন দিবস উপলক্ষে সংগ্রামী ছাত্র সমাজ-ফোরামের ব্যানারে আলোচনা সভার নেতারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ‘৯ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদের কারামুক্তি দিবস জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে পালন করে না। আমাদের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আজ জাতীয় পার্টির ওপর পর্যায়ে এমন কিছু নেতা বসে আছেন, যাদের রাজনৈতিক মস্তিষ্ক বলে কিছু নেই। যারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত।’

তারা বলেন, ‘আজকে আমরা বলতে চাই, জাতীয় পার্টির দুঃসময়ে আপনারা যারা নেতৃত্বে ছিলেন, তারা আবার সক্রিয় হয়ে উঠুন। জাতীয় পার্টি ঘোর অমানিশায়, রাজনীতির পথ হারিয়ে ফেলেছে। তাই এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আপনাদের মেধা দিয়ে দলটিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading