রাশিয়ায় বিক্ষোভ করায় পাঁচ শতাধিক মানুষ গ্রেপ্তার

রাশিয়ায় বিক্ষোভ করায় পাঁচ শতাধিক মানুষ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:৪০

রাশিয়ার রাজধানী মস্কো লকডাউন করে রাখা হয়েছে। এছাড়া কারাগারে বন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে বিক্ষোভ করায় পাঁচ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩১ জানুয়ারি) এক পর্যবেক্ষক এ তথ্য জানিয়েছেন।

দ্য ওভিডি ইনফো মনিটর জানিয়েছে, সাইবেরিয়া ও ফার ইস্ট অঞ্চলে ৫১৯ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভের কোনো অনুমতি নেই এবং বিক্ষোভের চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, মস্কোতে অসংখ্য দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তায় লোক চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার সময় রাজধানী থেকে শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেও নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছিল। ওই সময় চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading