১ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাগরিকদের তথ্য হালনাগাদ শুরু

১ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাগরিকদের তথ্য হালনাগাদ শুরু

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:১১

১ থেকে ১৫ ফেব্রুয়ারি পালিত হবে ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’। এসময়য় রাজধানীর সব নাগরিকের হালনাগাদ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর সব নাগরিককে তথ্য দিয়ে সংশ্লিষ্ট থানার বিট অফিসারদের সহায়তা করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

রবিবার (৩১ জানুয়ারি) ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১’ উদযাপন উপলক্ষ্যে ডিএমপি সদর দপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার বলেন, নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর হতে সারা বাংলাদেশে বিট পুলিশিংয়ের একটা পরিবর্তন এসেছে।তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর প্রতিটি থানার বিট পুলিশিংয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ শুরু করতে যাচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর মধ্যে ঢাকা মহানগরীর অনেক ভাড়াটিয়া পরিবারসহ অন্যত্র চলে গেছে। অনেক ক্ষেত্রে পরিবারের পরিবর্তে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading