ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল

ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ০৮:৫০

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে দুঘর্টনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত (ডিজিএম) জিল্লুর রহমান জানান, রাতে কুয়াশায় ঘনত্ব বেড়ে এবং নৌ দুঘর্টনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading