ঢাকায় আবারও বন্ধুর বাড়িতে তরুণীর মৃত্যু

ঢাকায় আবারও বন্ধুর বাড়িতে তরুণীর মৃত্যু

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ০৮:৩০

ঢাকার মোহাম্মদপুরে বন্ধুর বাড়িতে এক তরুণীর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, তারপরেই মারা যায় ঐ তরুণী। ওই তরুণীর বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলে তার মেয়ের ছেলেবন্ধুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণীর মৃত্যু হয়।

এ মাসের শুরুতে এই হাসপাতালে নেওয়ার পর মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের এক ছাত্রীকে মৃত ঘোষণা করা হয়েছিল। কলাবাগানে বন্ধুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল ওই তরুণী।

মোহাম্মদপুরের ঘটনাটিও তেমনই বলে পুলিশ জানিয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার উত্তরার একটি রেস্তোরাঁয় ওই তরুণী ও তার বন্ধু রায়হান খাওয়া-দাওয়ার পর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হোমস নামে আবাসিক এলাকায় তাদের বন্ধুর তাফসিরের বাসায় যায়। ওই দিনই সেখান থেকে অসুস্থ অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ওসি বলেন, “দুজনে মদপান করে ওই বাসায় যাওয়ার পর ওই তরুণীর সঙ্গে তার বন্ধুর শারীরিক সম্পর্ক হয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।”

এদিকে শনিবার (৩০ জানুয়ারি) ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এরপর পুলিশ ওই তরুণীর বন্ধু রায়হান এবং তাদের অন্য দুই বন্ধু কোকো ও তাফসীরকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

ওসি মো. আব্দুল লতিফ বলেন, “আদালতে পাঠিয়ে তাদের তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে, রিমান্ডে আনা তিনজনের কাছ থেকে তা জানার চেষ্টা করা হচ্ছে।”

ওই তরুণী ও তার বন্ধুরা সবাই ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading