পুঁজিবাজারে দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

পুঁজিবাজারে দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:১০

সোমবার (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৫১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন কোম্পানিটির সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬২ বারে ৭৩ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়। কাশেম ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৫৩ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফিন্যান্স, কনফিডেন্স সিমেন্ট, বিএটিবিসি, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বেক্সিমকো, গোল্ডেন সন ও আমান ফিড লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading