সানি-লিটনের লড়াই

সানি-লিটনের লড়াই

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৭:০০

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানি ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।

আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ওমর সানির নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন—মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।

অন্যদিকে আতিকুর রহমান লিটনের নেতৃত্বে প্যানেলে থাকছেন জসিম আহম্মেদ, অপূর্ব রায়, সারোয়ার আলী ভূইয়া দিপু, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, শাহ মো. আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন, মো. মনিউরুজ্জামান।

প্রসঙ্গত, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading