রেনু হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত

রেনু হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৭:১৭

ছেলেধরা সন্দেহে রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত মামলাটি চিফ মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর পাঠানোর আদেশ দেন। গত ২ ডিসেম্বর আদালত ১৫ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। সিএমএম পরবর্তী বিচারকাজের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেবেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ওরফে রুম্মান হোসেন ও মহিউদ্দিন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading