জয়কে নিয়ে খেলায় মেতেছেন অপু বিশ্বাস

জয়কে নিয়ে খেলায় মেতেছেন অপু বিশ্বাস

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৮:০৫

মাঝে মাঝেই একমাত্র ছেলে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে খেলায় মেতে ওঠেন মা অপু বিশ্বাস। সোমবার (১ ফেব্রুয়ারি) অপু বিশ্বাস তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, কোনো পার্কের প্লে গ্রাউন্ডে একটি ঢেঁকিকলের একপাশে অপু বিশ্বাস অন্যপাশে জয়। দুজনে দারুণ হাস্যজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘করোনার কারণে অনেকদিন ঘর থেকে বের হইনি। জয় একদম হাঁপিয়ে ওঠেছিল। তাই ইদানীং ওকে নিয়ে ঘুরতে বের হই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে নিয়ে ভক্তদের আগ্রহ বেশ চোখে পড়ার মতো। তার ছবি প্রকাশের পর পরই অসংখ্য লাইক-কমেন্টে ভরে যায়। এরই মধ্যে জয়ের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। মায়ের সঙ্গে খেলার ভিডিওটি প্রকাশের ১ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ১০ হাজারের বেশি।

প্রসঙ্গত, শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। জয়ের যত্ন-আত্ত্বি, পড়াশোনা থেকে খেলাধুলার সঙ্গী তার মা অপু বিশ্বাস।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading