প্রজাতন্ত্রের কোনও কর্মচারী অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয়: সেতুমন্ত্রী

প্রজাতন্ত্রের কোনও কর্মচারী অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয়: সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৯:০০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রজাতন্ত্রের কোনও কর্মচারী অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয়। যেকোনও অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেশের ৪২ জন বিশিষ্ট ব্যক্তির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে করা অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিজ্ঞজনেরা মনে করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি অযৌক্তিক। এমন দাবি করার মানে রাষ্ট্রের অভিভাবক, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে বিব্রত করা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা মনে করেন নির্বাচন কমিশনের কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের এ অভিযোগ নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতায় তা প্রমাণ করে না। কোনও অভিযোগ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে থাকতেই পারে। ব্যক্তিবিশেষ অনিয়ম করলে দুদক তদন্ত করতে পারে। কিন্তু এ নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা অপ্রত্যাশিত ও অযৌক্তিক।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading