শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৮:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কলাবাজার থেকে বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে শ্রীমঙ্গলে অবস্থিত কর্তৃপক্ষ এটি উদ্ধার করে নিয়ে আসে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘লাল-ঘাড় ডোরা সাপ’ ছাড়াও বাংলায় একে ‘লাল-ডোরা সাপ’ বলে। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলায় বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফণা তুলতে পারে। এরা বিষধর এবং তাদের কামড়ে তীব্র বিষ লক্ষ্য করা যায়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বনের পরিত্যক্ত জলাশয়, আর্দ্র তৃণভূমিতে এদের পাওয়া যায়। এরা বিপন্ন প্রজাতি। শীঘ্রই লাউয়াছড়া বনে সাপটি অবমুক্ত করা হবে।

সজল দেব জানান, ‘হঠাৎ সাপ দেখে লোকজন আতঙ্কিত হয়ে আমাকে ফোন দেয়। আমি কলাবাজার গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি।’ কলার ছড়ির ভেতরে সাপটি বন থেকে লোকালয়ে আসতে পারে বলে ধারণা করছেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading