সামরিক শাসক এলেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে: পররাষ্ট্রমন্ত্রী

সামরিক শাসক এলেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ২০:০০

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা অব‌্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে। সব সময় আলোচনা হয় সরকারের সঙ্গে, ব্যক্তি বিশেষের সঙ্গে নয়। মিয়ানমারের ক্ষেত্রেও তাই হবে।’

সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘১৯৭৮ ও ১৯৯২ সালেও মিয়ানমারে সামরিক শাসন ছিল। সেই আমলেও রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছিল। মিয়ানমারে আবার সামরিক শাসক এলেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে।’

এর আগে মিয়ানমারের জরুরি অবস্থা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে এবং প্রচার করে। বাংলাদেশ প্রত্যাশা করে, মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। কাছের ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আমরা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। আমরা মিয়ানমারের সঙ্গে পারস্পরিক কার্যকরী সম্পর্কের বিকাশে অবিচল থেকেছি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে, এই প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading