দুদকের কাছে সময় চেয়ে আবেদন এনআরবি ব্যাংক পরিচালকদের

দুদকের কাছে সময় চেয়ে আবেদন এনআরবি ব্যাংক পরিচালকদের

উত্তরদক্ষিণ| সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১| আপডেট : ২১:৪৫

নানা অভিযোগে তলব করার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সময় চেয়ে আবেদন করেছেন এনআরবি ব্যাংকের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডার। তারা হলেন- এনআরবি ব্যাংকের পরিচালক নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান, তাদের বাবা ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান ও পরিচালক ইদ্রিস ফরায়জী।

সোমবার (১ ফেব্রুয়ারি) এর আগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হকের সই করা এক তলবি নোটিশে তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডারকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।

দুদকের পাঠানো তলবি নোটিশে বলা হয়, চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকের বিপুল অংকের শেয়ার কেনাসহ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, এ চারজন সময় চেয়ে আবেদন করেছে, দুদক তা গ্রহণ করেছে। পরবর্তী তারিখ ঠিক হয়নি, তবে নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের আবার তলব করা হবে এবং প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading