বিআরটিসির চেয়ারম্যান তাজুল, ইফার ডিজি মুশফিকুর

বিআরটিসির চেয়ারম্যান তাজুল, ইফার ডিজি মুশফিকুর

উত্তরদক্ষিণ| সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১| আপডেট : ২১:৩০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলামকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুশফিকুর রহমান।

সোমবার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুশিফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালক আনিস মাহমুদকে বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে সরকারের অতিরিক্ত সচিব (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) মো. কামরুজ্জামানকে শ্রম অধিদপ্তরের মহাপিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading