মিয়ানমারে ১১ সেনা কর্মকর্তা মন্ত্রী হয়েছেন

মিয়ানমারে ১১ সেনা কর্মকর্তা মন্ত্রী হয়েছেন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১০:০০

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পরে অং সান সু চির সরকারের অধিকাংশ মন্ত্রীকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি জানিয়েছে,মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ১১ জন সামরিক কর্মকর্তাকে। সু চি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

বিবিসি জানায়, সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন মন্ত্রীদের নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য। অর্থ, স্বাস্থ্য, তথ্য, বৈদেশিক বিষয়, প্রতিরক্ষা, সীমানা এবং অভ্যন্তরের জন্য পোর্টফোলিওগুলিতে নতুন নিয়োগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। জানা গেছে, তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন।

দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগে এনে ক্ষমতা দখল করেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading