ঝিনাইদহে বাসের ধাক্কায় পথচারী নিহত
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৪:৪৫
বাসের ধাক্কায় ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আরিফ শেখ (৬০)। তিনি ওই উপজেলার রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সকালে বৃদ্ধ আরিফ শেখ রাস্তা পার হচ্ছিলো। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

