৩ কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:০৯
টানা তিন কার্যদিবস পতনের পর আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) উত্থানে ফিরেছে ঢাকার পুঁজিবাজার।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে টাকার পরিমাণে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে এর আগের দিন মঙ্গলবার থেকে ৯০ কোটি ৪৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭০২ কোটি ৯৩ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ১৮০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

